২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

বাগেরহাটের শরণখোলায় সোমবার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শ্যালকের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 04:45 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

নিহত রফিক মুন্সি (৪২) উপজেলার ধানসাগর ইউনিয়নের মালসা গ্রামের সেকেন্দার মুন্সির ছেলে।

শরণখোলা থানার ওসি কাজী মো. ছালেক জানান, সকালে ধানসাগর ইউনিয়নের মালসা গ্রামে এ ঘটনা ঘটে।

রফিক মুন্সির শ্যালক হাওলাদার জাকির হোসেন একই গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।

পরিবারের সদস্যদের উদ্ধৃত করে ওসি মো. ছালেক জানান, রফিক তার শ্যালক জাকিরকে কয়েক মাস আগে ৭০ হাজার টাকা ধার দেন। সোমবার সকালে ওই পাওনা টাকা চাইতে শ্বশুরবাড়ি গেলে জাকিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে জাকির ক্ষুব্ধ হয়ে ধারালো ছুরি দিয়ে রফিকের বুকের বাম পাশে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে রফিকের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অভিযুক্ত জাকিরকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।