ঘন কুয়াশায় ফেরি পারাপারে বিঘ্ন
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি পথে চলাচল বিঘ্নিত হচ্ছে।
ফাইল ছবি
আর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয় রাত ২টার দিকে। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৭টা থেকে পুনরায় চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় এবং দৌলতদিয়া ঘাট ম্যানেজার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তারা জানান, কুয়াশার তীব্রতায় নৌ পথের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলো না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে দুই পথেই পারাপার বন্ধ রাখা হয়।
এ সময় শীতের মধ্যে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় চারটি ঘাটেই অসংখ্য যানবাহন আটকে পড়ে।
