ইয়াবা রাখায় যুবলীগ নেতা দণ্ডিত
ইয়াবা রাখার দায়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক যুবলীগ নেতাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডিত হাশেম আলী মৃধা (৩৬) বনপাড়া পৌরসভার মৃধাপাড়া এলাকার কাশেম আলী মৃধার ছেলে। তিনি উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহিত কুমার জানান।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিকালে বনপাড়া বাজার থেকে হাশেম আলীকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৫টি ইয়াবা বড়ি, নগদ চার হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
রাতে হাশেম মৃধাকে কারাগারে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
