২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্জ্য ব্যবস্থাপনায় সিসিসির পাশে জাইকা

নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি করপোরেশনকে (সিসিসি) ৩১টি বিভিন্ন ধরনের যানবহন দেবে জাইকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 07:06 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

রোববার চট্টগ্রাম মেয়র মনজুর আলমের সাথে বৈঠকে এ কথা জানিয়েছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার একটি প্রতিনিধি দল।

এ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জাইকা’র ইয়োচিয়ো ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সমীক্ষা দলের প্রধান আকিনোর্ল সেলনো ও সুদীপ মণ্ডল।

সিসিসি’র ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাইকা বন্দর নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় ২০১৬ সালের মধ্যে সিসিসি’কে ৩১টি যানবাহন দেবে।

এগুলো হল-১১টি কন্টেইনার ক্যারিয়ার, চারটি বড় ও দুটি ছোট ডাম্প ট্রাক,   পাঁচটি বড় ও পাঁচটি ছোট কম্পেকটর এবং চারটি ডাম্প ট্রাক (ফোরডব্লিউডি)।

বৈঠকে সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম, সচিব রশিদ আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মনজুরুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম উপস্থিত ছিলেন।