২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খলিলের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বিশিষ্ট অভিনেতা খলিল উল্লাহ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 05:37 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

এক শোকবাণীতে রাষ্ট্রপতি বলেন, “অভিনেতা খলিল তার অভিনয়ের মধ্যদিয়ে সাধারণ মানুষের সুখ, দুঃখ যেভাবে ফুটিয়ে তুলেছিলেন, তা মানুষ চিরদিন স্মরণ করবে। মেধাবী এই অভিনেতার মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের যে ক্ষতি হল তা অপূরণীয়।”

আবদুল হামিদ এই অভিনেতার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বাংলাদেশের চলচ্চিত্রে অবদানের জন্য আজীবন সম্মাননা পাওয়া এই অভিনয় শিল্পী রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি সিলেটের কুমারপাড়ায় জন্মগ্রহণ করেন খলিল উল্লাহ খান। আনসারে চাকরি করার পাশাপাশি পাঁচ দশকেরও বেশি সময়ে প্রায় আটশ চলচ্চিত্র ও বহু টিভি নাটকে তিনি অভিনয় করেছেন।