ব্রাহ্মণবাড়িয়ায় মাটিচাপা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক ব্যক্তি হাত-পা বাঁধা মাটিচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কসবা থানার ওসি মিজানুর রহমান জানান, সৈয়দাবাদের একটি মাদ্রাসার পাশের শুকনা খালের তলদেশে মাটি চাপা দেয়া ছিল লাশটি। স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
