২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

রাজধানীর হাজারীবাগ থেকে দুটি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2014, 04:55 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

তারা হলেন-মো. জুয়েল রানা (২৩) ও মো. আল আমিন (৩০)।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাঈদুর রহমান জানান, রোববার সকাল সোয়া ৭টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার ময়না মার্কেটের সামনে থেকে দুটি বিদেশি পিস্তল ও ১৬ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।

“জুয়েল ও আল আমিন চাঁপাইনবাবগঞ্জ ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকা থেকে টাকার বিনিময়ে অস্ত্র ও গুলি ঢাকায় অস্ত্র ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিত। আগ্নেয়াস্ত্রগুলো হস্তান্তরের সময়ই দুজনকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সাঈদুর রহমান জানান।