বাগেরহাটে ট্রলার থেকে নদীতে পড়ে গৃহবধূ নিখোঁজ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ট্রলার থেকে নদীতে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ মুন্নি বেগম (২২) উপজেলার কালিকাবাড়ি গ্রামের মো. তোতা মিঞার স্ত্রী।
মোরেলগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) দিলীপ কুমার বিশ্বাস জানান, মুন্নি বেগমকে খুঁজতে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও পুলিশের পৃথক দল তল্লাশি চালাচ্ছে। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
মো. তোতা মিঞা বলেন, “সকাল ১০টার দিকে মুন্নিকে নিয়ে শ্বশুরবাড়ি কাঁঠালতলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেই। নদী পার হওয়র জন্য ছোলমবাড়িয়ার ট্রলার ঘাটে এসে ট্রলারে উঠি আমরা।ট্রলারটি ছেড়ে দেয়ার কিছু পরে হঠাৎ আমার স্ত্রী পানগুছি নদীতে পড়ে যায়।”
