দ্বিতীয়বার ভর্তি: আন্দোলনকারীদের পিটিয়ে সরাল পুলিশ
জলকামান থেকে পানি ছুড়ে ও লাঠিপেটা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবিতে আন্দোলকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ।
রোববার সকালে স্মারকলিপিদিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার সামনে আন্দোলনকারীদেরসঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
শিক্ষার্থীরা পুলিশকেলক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
এতে আটজন আহত হয়েছেনঅভিযোগ করে জাতীয় গ্রন্থাগার ও শাহবাগ থানার মাঝের অংশে সড়কে অবস্থান নেন আন্দোলনরতশিক্ষার্থীরা।
এর কিছুক্ষণ পরজলকামান ব্যবহার করে এবং পিটিয়ে আন্দোলনকারীদের তুলে দেয় পুলিশ। পরে দুই শিক্ষার্থীসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশের অতিরিক্তউপ কমিশনার (রমনা বিভাগ) ইব্রাহিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুর১২টা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় গ্রন্থাগার ও শাহবাগ থানার মাঝের অংশে সড়কেদাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
“এতে জনদুর্ভোগসৃষ্টি হওয়ায় বেলা ২টার দিকে তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা পুলিশের দিকে ঢিলছুড়তে শুরু করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।"
এ ঘটনায় আহতদেরমধ্যে ১৭ জন শিক্ষার্থী ও তিন পুলিশ সদস্য রয়েছে।
আহতরা সবাই ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে রয়েছেন লিয়ন, দেলোয়ার, নিশি,শাকিল, আশিক, রাতুল তানজীদ ইমন, সানজিদা রুপন্তী ফাতেমা ও সাদিয়া। আর বাকিদের নাম জানাযায়নি।
আহত পুলিশ সদস্যরাহলেন- এসআই মাহফুজ, আব্দুর রহমান এবং শাহজাহান।
রমনা থানার অতিরিক্তসহকারী পুলিশ কমিশনার মো ইব্রাহিম খান বলেন, শিক্ষার্থীরা রোববার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীরকার্যালয়ের দিকে যাওয়ার জন্য শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে শাহবাগ থানার সামনে তাদেরবাধা দেওয়া হয়।
আন্দোলনরত শিক্ষার্থীআশিকুর রহমান বলেন, “আমরা স্মারকলিপি দিতে প্রধানমন্ত্রীর কাযালয়ে দিকে রওনা হলে শাহবাগথানার সামনে পুলিশ বাধা দেয়।
পুলিশের সঙ্গেতাদের ধাক্কাধাক্কি হয় এবং পুলিশ লাঠিচার্জ করে বলে জানান তিনি।
তবে শিক্ষার্থীদেরদাবি, তারা স্মারকলিপি দিতে যেতে চাইলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। পুলিশ বন্দুকের বাটদিয়ে কয়েকজনকে আঘাত করে বলেও অভিযোগ করেন তারা।
পুলিশ কর্মকর্তাইব্রাহিম বলেন, এঘটনার তিনজনকে আটক করে শাহবাগ থানার রাখা হয়েছে। এদের মধ্যে রিয়াজুলইসলাম ও খন্দকার আহসান হাবিব শিক্ষার্থী।
এছাড়া ছাত্র ইউনিয়নেরঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠিক সম্পাদক জি এম জিলানী রয়েছে।
পরে বেলা দেড়টারদিকে পাঁচ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কাযালয়ে স্মারকলিপি পেশ করে। এদের মধ্যে ছিল- সালমান, রিয়াজুল ইসলাম, রাজু, ইমনও আজিজ।
মাসখানেক আগে ঢাকাবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় মেয়াদে ভর্তির সুযোগ বন্ধের ঘোষণা দেওয়ার পর থেকেইআন্দোলন চালিয়ে আসছে ২০১৪ সালে এইচএসসি পাস করা এই শিক্ষার্থীরা।
