মানিকছড়িতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চিংসা মং চৌধুরী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
এ সময় আহত হন জনসংহতি সমিতির (সন্তু লারমা) উপজেলা সভাপতি জাপান চাকমা।
শনিবার রাত ৮টার দিকে উপজেলা সদরের আকাশপুরি এলাকায় চিংসা মংয়ের বাড়ির সামনে এ হামলা হয়।
মানিকছড়ি থানার ওসি শফিকুল ইসলাম জানান, চিংসা মং চৌধুরীর বাড়িতে একটি বৈঠক করে বের হওয়ার পর তাদের লক্ষ করে ৮/১০ জন দুর্বৃত্ত গুলি চালায়।
জাপান চাকমাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
চিংসা মং চৌধুরী মানিকছড়ি উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষকও ছিলেন।
এ দুজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈনউদ্দিন।
