মাগুরায় টেম্পু ও নসিমনের সংঘর্ষ, নিহত ১
মাগুরার শালিখায় শনিবার টেম্পুর সঙ্গে সংঘর্ষে শ্যালো ইঞ্জিন চালিত এক নসিমন যাত্রী নিহত হয়েছেন, আহত হন অন্তত পাঁচজন।
শালিখা থানার এসআই ইসমাইল হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বলাই নাঘোষা গ্রামে আড়পাড়া-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা হয়।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়দের উদ্ধৃত করে এসআই ইসমাইল জানান, উপজেলার আড়পাড়া থেকে কালিগঞ্জগামী একটি নসিমন বলাই নাঘোষা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি টেম্পুর সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান নসিমনের যাত্রী সোহরাব।
"নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
