২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৫

গাজীপুরের কালিয়াকৈরে শনিবার কাপড় বোঝাই একটি কভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 03:13 PM

Updated : 22 Aug 2022, 08:02 PM

আহতদের মধ্যে কারখানার নিরাপত্তা প্রহরী হায়দার আলীর (৩০) নাম জানা গেছে। আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরে শিল্প পুলিশের এসআই অসীম কুমার মোদক জানান, সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ দীঘির পাড় এলাকায় 'আহসান নিট কম্পোজিট’ কারাখানার ফটকে এ বিস্ফোরণ হয়।

এতে ওই ভ্যানের চালক, তার সহকারী, কারখানার এক নিরাপত্তা প্রহরী, পেছনে আরেকটি গাড়ির চালক ও তার সহকারী আহত হন।

আহতদের স্থানীয় দেওয়ান জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানার মহাব্যবস্থাপক রেজাউল করিম জানান, কারখানার কাপড় নিয়ে একটি কভার্ড ভ্যান বের হচ্ছিল। নিরাপত্তা কক্ষের পাশে হঠাৎ গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়।