২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমায় আহত ২

রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরিত হাতবোমায় আহত হয়েছেন দুজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2014, 02:49 PM

Updated : 25 Apr 2022, 05:04 PM

শনিবার দুপুর দেড়টার দিকে ৪/৫টি হাতবোমার বিস্ফোরণ একসঙ্গে ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছে। তবে কারা কী কারণে এই বোমা ফাটিয়েছে, তা জানা যায়নি।

পল্টন থানার ওসি মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরণে অন্তত দুজন আহত হয়েছেন।

আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। “আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি,” বলেন ওসি।

ছাত্রদলের কোন্দলকে কেন্দ্র করে গত মাসে বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

তবে এবারের বিস্ফোরণ কারা ঘটিয়েছে, সে সম্পর্কে পুলিশ কিংবা স্থানীয় কেউ কোনো ধারণা দিতে পারেনি।