পটুয়াখালীতে ৪০টি হাতবোমা উদ্ধার
পটুয়াখালী সদর উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
"তবে এ সময় কাউকে আটক করা যায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে র্যাব কর্মকর্তা ফয়জুল জানান, গোপনে খবর পেয়ে শিয়ালী বাজার এলাকার একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
"উদ্ধার করা হাতবোমার কৌটাগুলো লম্বায় ছয় ইঞ্চি এবং চার ইঞ্চি ব্যাসের।"
তিনি বলেন, "বোমাগুলো কারা ওই স্থানে রেখেছে তা জানা যায়নি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।"
