২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে এক ইউপি সদস্য খুন

পটুয়াখালী সদর  উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2014, 10:26 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

নিহত নাসির হাওলাদার মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার পকিয়া এলাকায় এই ঘটনা ঘটে বলে মাদারবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।   

তিনি বলেন, “সন্ধ্যায় নাসির পকিয়ার নিজ বাড়ি থেকে পটুয়াখালী শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে পকিয়া বাজার এলাকায়  ৬/৭ জন যুবক তার গতিরোধ করে কুপিয়ে পালিয়ে যায়।

“এসময় নাসিরের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।”