সন্ত্রাসী নাসুকে জবাই করে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নাসির উদ্দিন নাসুকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নাসু জীরতলী ইউনিয়নের মোহিসপুর গ্রামের মজিবুল হকের ছেলে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানিয়েছেন, নিহত নাসুর বিরুদ্ধে হত্যা, অপহরণসহ ১৩টি মামলা রয়েছে।
প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন তিনি।
