২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুই আওয়ামী লীগ কর্মী নিখোঁজ  

কুষ্টিয়ার মিরপুরে নিখোজেঁর দুইদিনেও দুই আওয়ামী লীগ কর্মীর সন্ধান মেলেনি।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 09:56 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

এরা হলেন উপজেলার নওদাপাড়া গ্রামের প্রয়াত শাবান শাহের ছেলে আলীম শাহ (৪৫) ও রহমত আলীর ছেলে শাহানুর ইসলাম বুড়ো (৩২)।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে দুই পরিবারের পক্ষে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শাহানুরের মা আকলিমা খাতুন ।

জিডির বরাত দিয়ে কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম  জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয় মল্লিকের দোকানে চা খেতে যান আলীম ও শাহানুর। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন।

জিডি করার পর এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

শাহানুর ও আলীম ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্মী বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি খাইরুল আলম।   

শাহানুর ইসলাম বুড়োর মা আকলিমা খাতুন ও আলীম শাহের স্ত্রী রিনা খাতুনও এটি নিশ্চিত করেন।