২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন মডেল: চুমকি

নারীর ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশ এখন একটি ‘মডেলে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 09:43 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বৃহস্পতিবার বিকালে পটিয়া পৌরসভা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা দুস্থ মহিলা কল্যাণ কেন্দ্রের পরিদর্শন শেষে এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “নারীদের উন্নয়নে শিক্ষা উপবৃত্তি, বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্ব ভাতাসহ নারীদের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার নানামুখী সহায়তা দিয়ে যাচ্ছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“নারীরা আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে পুরুষের পাশাপাশি কাজ করে যাচ্ছেন। নারীদের কর্মদক্ষ করে তুলতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দেয়া হচ্ছে।”

তিনি বলেন, “নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন একটি মডেলে পরিণত হয়েছে। একমাত্র নারীদের কারণেই সারাবিশ্ব বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ বলছে।

“নারীরাই দেশের উন্নয়নের সিংহভাগ সহায়তা করছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে নারীদের আরো সুশিক্ষত ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সারাদেশে নারীদের কল্যাণে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, “জাতির জনকের সহধর্মিনী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতি রক্ষার্থে এবং নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে এই কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।

“এখানে নারীদের সেলাই প্রশিক্ষণ ও সেলাই বিতরণ করা হয়েছে। কারণ নারীদের সুশিক্ষিত ও আর্থিকভাবে সাবলম্বী করে তুলতে না পারলে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে না।”

দুঃস্থ মহিলা কল্যাণ কেন্দ্রের সভাপতি সাবেক মহিলা ভাইস চেয়ারমান মাজেদা বেগম শিরুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, সাবেক মহিলা সাংসদ চেমন আর তৈয়ব, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার মুহাম্মদ পেয়ারু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার প্রমুখ।