বরিশালে কভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার যুগীবাড়ি এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ওসি নূরুল ইসলাম জানান, লেবুখালী ফেরিঘাট থেকে মোটরসাইকেলে করে তিন আরোহী বরিশাল যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অমৃত ফুড প্রোডাক্টসের একটি কভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছে বাকি দুজন।
