২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ২৪০ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৪০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2014, 03:17 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হাবিবুর রহমান জানান, বুধবার রাত ১১টায় গোপনে খবর পেয়ে দৌলতখাঁ থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলি-৩ লঞ্চে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়।

তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

জব্দ করা জাটকা বৃহস্পতিবার সকালে গরীব ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান এ কোস্টগার্ড কর্মকর্তা।