শার্শায় মাদক সেবন করায় যুবকের কারাদণ্ড
যশোরের শার্শায় মাদক সেবনের কারণে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শার্শা থানার ওসি শহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে শার্শার সহকারী কমিশনার (ভূমি) আরিফউজ্জামান ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ সাজা দেন।
"এর আগে সন্ধ্যায় সহকারী কমিশনার আরিফউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল শার্শা রেললাইন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় দুটি ইয়াবা ও দুই পুরিয়া গাঁজাসহ বিপ্লবকে আটক হয়।"
বৃহস্পতিবার তাকে কারাগারে পাঠানো হবে বলে ওসি শহিদার রহমান জানান।
