২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় অস্ত্রসহ ৩ ‘ছিনতাইকারী’ আটক

মাগুরার শ্রীপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 07:05 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

বুধবার গয়েসপুর গ্রামে এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।   

আটকরা হলো, কুষ্টিয়ার আড়য়াপাড়ার আব্দুর রশিদের ছেলে রাশেদুল (২৪), চৌড়হাস গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে হাসান (২৪) ও মোহাম্মাদ আলীর ছেলে মেহেদী হাসান (২৫)।

শ্রীপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) টিটু সরকার জানান, আটকরা গয়েসপুর গ্রামে শ্রীপুর ডাচ বাংলা ব্যাংকের কর্মচারী উত্তম দাসের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ১৬ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়।  

পরে শ্রীপুর থানার ওসি আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পুরাতন বাজার এলাকা থেকে রাশেদুল ও হাসান এবং মেহেদীকে আটক করে।  

এসময় তাদের কাছ থেকে ৫ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়।