২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর সদর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 01:54 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

মঙ্গলবার রাতে উপজেলার চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন (৩৫) ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকার মৃত নজর আলীর ছেলে। তিনি চক্রবর্তী এলাকায় বসবাস করে জমি কেনা-বেচার ব্যবসা করতেন।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি থেকে কিছু দূরে বক্করের টেক নামক এলাকায় দুর্বৃত্তরা নিজাম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।