২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ট্যাংকলরির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের শৈলকুপায় তেলবাহী ট্যাংকলরির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছে আরো দুজন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 12:00 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, বুধবার সকাল ৭টার দিকে উপজেলার দুধসর-চাঁদপুর এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শিমুল। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নজরুল জানান, সকালে ওই তিনজন একটি মোটরসাইকেল করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। দুধসর-চাঁদপুর এলাকায় একটি তেলবাহী ট্যাংকলরি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে শিমুলের মৃত্যু হয় বলে জানান তিনি।