২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় বাসের ধাক্কায় ছাত্র নিহত

ঢাকার বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন, যা রাজধানীর অনিরাপদ সড়কের চিত্র ফের তুলে ধরল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 06:46 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

মঙ্গলবার বিকালে মেরুল বাড্ডায় নিহত কাজী মোরশেদ (২০) বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

এই নিয়ে গত এক সপ্তাহে রাজধানীতে বাসের ধাক্কায় অন্তত তিনজন নিহত হলেন, যার মধ্যে সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরীও রয়েছেন।

ডিএমপির গুলশান বিভাগের সহকারী কমিশনার নুরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোটর সাইকেল আরোহী মোরশেদ বেলা ৫টার দিকে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে মোরশেদের জানা যায় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে জানা যায়, মোরশেদ জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য  শাহ মো. মোরশেদ আলমের ছেলে। তার মা সফুরা খাতুন তিতাসের কর্মকর্তা। তাদের বাসা কমলাপুরে।

এনামুল নামে এক যুবক মোরশেদকে হাসপাতালে নিয়ে যায়। এনামুল ফাল্গুনী পরিবহনের ওই বাসের যাত্রী বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান, যে বাসটি মোরশেদকে ধাক্কা দিয়েছিল।

পুরনো খবর:

সাংবাদিক জগলুলের মৃত্যু: ৫ সদস্যের তদন্ত কমিটি