শ্রীনগরে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
(প্রতীকী ছবি)
গ্রেপ্তার রাজিব (২০) ওই এলাকার আলী ব্যাপারী ছেলে।
ধর্ষণের শিকার চার বছর বয়সী ওই মেয়েটি মুমূর্ষু অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর থানার এসআই আ. জলিল জানান, রাজিব প্রতিবেশী শিশুটিকে চকলেট খাওয়ানোর কথা বলে পার্শ্ববর্তী জমিতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
ওই সময় তারা রাজিবকে আটক করে পুলিশে দেয়।
