২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মাইক্রোবাস চাপায় স্কুলছাত্রী নিহত

নোয়াখালীর মাইজদী-চৌমুহনী সড়কে মাইক্রোবাসের চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 06:24 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

মঙ্গলবার বিকালে নিহত ফারজানা আক্তার সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং চৌমুহনী পৌর এলাকার নুর হোসেনের মেয়ে।

বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক জানান, বিকাল ৩টার দিকে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনের সড়ক পারাপারের সময় একটি মাইক্রোবাস ফারজানাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ এলাকাবাসী রাস্তায় গাছ ফেলে একঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।