চট্টগ্রামে শাটল ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রাম শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির বয়স আনুমানিক নয় বছর বললেও তার পরিচয় জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
ওসি ইয়াসিন জানান, সকালে শহর থেকে ক্যাম্পাসগামী প্রথম শাটল ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
সে পথশিশু বলে ধারণা করছে পুলিশ।
পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
