২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়েছে কয়েল কারখানা, রিকশা গ্যারেজ

চট্টগ্রামের ডবলমুরিং থানার পান্নাপাড়া ও মনসুরাবাদ এলাকায় পৃথক আগ্নিকাণ্ডে একটি কয়েল তৈরির কারখানা ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2014, 01:55 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভুঁইয়া জানান, মঙ্গলবার ভোরে ও সকালের দিকে ওই দুই এলাকায় আগুন লাগে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল গিয়ে আগুন নেভায়। দুই অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ৬টার দিকে পান্নাপাড়া এলাকার মামুনুর রশিদের মালিকানাধীন একটি মশার কয়েল তৈরির কারখানায় আগুন লাগে। প্রায় এক ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা।

বৈদ্যুতিক গোলোযোগ থেকে লাগা এ আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষের দাবি।

এর আগে ভোর ৪টার দিকে মনসুরাবাদ মিয়া বাড়ি এলাকায় বৈদ্যুতিক গোলোযোগ থেকে হিরু মিয়ার মালিকানাধীন ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে আগুন লাগে। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ ঘটনায় প্রায় ৮০ হাজার ‍টাকার ক্ষতি হয় বলে তৌফিকুল ইসলাম জানান।