চট্টগ্রামে হাজার ইয়াবাসহ গ্রেপ্তার এক নারী
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে এক হাজারটি ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাহেদা নারায়ণগঞ্জ থানার ফতুল্লা এলাকার জাফর আহমদের স্ত্রী।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টেকনাফ থেকে বাসে করে নারায়ণগঞ্জ যাচ্ছিল সাহেদা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
“পরে তার কাছ থেকে এক হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়।”
