ফেনীতে দুর্ঘটনায় নিহত ১
ফেনীর ফুলগাজীতে সিএনজি অটোরিকশা ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার জিএমহাট এলাকায় এ দুর্ঘটনায় নিহত সাইদুল হক মুরাদ (৩৫) স্থানীয় এনামুল চৌধুরীর ছেলে।
স্থানীয়রা আহত দুই যাত্রীকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফুলগাজী থানার ওসি হারুনুর রশিদ জানান, ফুলগাজীর-জিএমহাট আঞ্চলিক সড়কে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে সিএনজির যাত্রী সাইদুল নিহত হন এবং এক মহিলাসহ দুই যাত্রী আহত হন।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে ওসি জানান।
