২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলে নবজাতক ওয়ার্ড চালু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকদের জন্য একটি ওয়ার্ড চালু করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 06:46 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার নতুন এই ওয়ার্ডের উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

হাসপাতালের উপ পরিচালক আ স ম বরকতুল্লাহ জানান, ৬০ শয্যাবিশিষ্ট এ ‘নিওনেটাল ওয়ার্ডে’ শূন্য থেকে ২৮ দিন বয়সী শিশুদের যেকোনো ধরনের অসুখের চিকিৎসা দেওয়া হবে।

তিনি বলেন, সারা বিশ্বে জন্মের পরে যেসব শিশু মারা যায় এদের মধ্যে ৮৫ ভাগই মারা যায় ০ থেকে ২৮ দিনের মধ্যেই। এ সময় শিশুর অসুখ হলে বাড়তি যতেœর প্রয়োজন। ওই শিশুদের চিকিৎসার জন্য  এই নতুন ওয়ার্ডটি চালু করা হয়েছে।

হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডটি (আগে যা হৃদরোগ বিভাগ ছিল)  সেখানেই ৩৭ ওয়ার্ড নম্বর হিসেবে নিওনেটাল এ ওয়ার্ড চালু করা হচ্ছে এবং ওয়ার্ডটি ৩টি ইউনিটে ভাগ করা হবে বলে জানান তিনি।