২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সখীপুরে মুক্তিযোদ্ধা খুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার (৬৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 06:43 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার দুপুরে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রামার জঙ্গলের পাশে তার লাশ পাওয়া যায়।

সখীপুর মুক্তিযোদ্ধা কাউন্সিলের কমান্ডার এম ও গণি জানান, মোস্তফার বাড়ি ওই ওয়ার্ডের গড়গোবিন্দপুর গ্রামে। মুক্তিযুদ্ধে তিনি ‘কাদেরিয়া বাহিনীতে’ থেকে যুদ্ধ করেছেন।

তিনি সখীপুর মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন বলেও তিনি জানান।

পারিবারের বরাত দিয়ে সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রতিমাবংকী এলাকা থেকে তিনি নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ওই রাতেই তার ছেলে রফিকুল ইসলাম সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি)করেন।

এসআই তোফাজ্জল হোসেন আরও জানান, মোস্তফার গলা, দুই পায়ের রগ ও জননাঙ্গ কাটা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।