২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 06:27 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় আগৈলঝাড়া-ডাসার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভিলাষ হালদার (৭০) উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোইল গ্রামের মৃত কৃষ্ণকান্ত হালদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, সড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন অভিলাষ হালাদার। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার এলাকাবাসী মোটরসাইকেলটি আটক করলেও চালক পালিয়ে গেছে।