২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে অপহরণকালে যুবককে উদ্ধার, গ্রেপ্তার ২

জয়পুরহাট শহর থেকে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার সময় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 06:14 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সোমবার দুপুরে শহরের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট শহরের হারাইল বাবুপাড়া এলাকার খয়রুল ইসলামের ছেলে আবিদ হাসান (২১) ও একই এলাকার বেলাল হোসেনের ছেলে রবিউল ইসলাম (২২)।

উদ্ধার ফরিদ আহম্মেদ (৩২) জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের হাফিজার রহমানের ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, ফরিদ আহম্মেদ একটি পারিবারিক মামলায় হাজিরা দিতে জয়পুরহাটে আদালতে আসেন। মামলায় হাজিরা দিয়ে আদালত চত্বর থেকে বের হওয়ার পরপরই ৬/৭ জন দুর্বৃত্ত তার হাত-মুখ বেঁধে জোর করে একটি অটোরিকশায় তুলে নতুনহাটের দিকে নিয়ে যায়।

খবর পেয়ে টহল পুলিশ তাদের ধাওয়া করে অপহৃত ফরিদকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে।