খালেদার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন হাজর আল শেহি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের বাসায় গিয়ে রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
পরে বিএনপি নেতারা সাংবাদিকদের জানান, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাতের সময়ে দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
