২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাত

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফায়েক উজজামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 08:12 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

অধ্যাপক ফায়েক উজজামান রোববার বিকালে বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম।

সাক্ষাতের সময় উপাচার্য রাষ্ট্রপতিকে জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রয়েছে।

ফায়েক উজ জামান আরও জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২৪টি বিভাগে বর্তমানে ৬ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে।

বিশ্ববিদ্যালয়টির আসন্ন সমাবর্তন পরিচালনার জন্য তিনি রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

শিক্ষার্থীরা যাতে সময়মতো শিক্ষা জীবন শেষ করতে পারে সেজন্য প্রতিষ্ঠানটির শিক্ষাবান্ধব পরিবেশে বজায় রাখতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।