বউ পেটানোর অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পেটানোর অভিযোগে এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃধা কোটালীপাড়া উপজেলার ধারাবাসাইল উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক।
ওসি লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ৩ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রী দিপু মণ্ডলকে পিটিয়ে আহত করেন মৃধা। ওইদিনই গৃহবধূ দিপু বাদী হয়ে কোটালীপাড়া থানায় নারী নির্যাতনের মামলা দায়ের করেন।
অভিযোগ পেয়ে রাতেই তোকে গ্রেপ্তার করে জেল হাজতে রাখ হয়েছে, মঙ্গলবার তাকে আদলতে তোলা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
