লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরেকটি পরোয়ানা
হজ নিয়ে মন্তব্যের পর মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের (কেশবপুর) বিচারক ফাহমিদা খানম রোববার এ আদেশ দেন।
যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আমজাদ হোসেন বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ইব্রাহিমের আদালতে গত ২ অক্টোবর মামলাটি দায়ের করেন।
গত ২৮ সেপ্টেম্বর টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়।
ওই মন্তব্যেরর পর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে মামলা হয়, যার মধ্যে ডজনখানেক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) তিনি রাজধানীর ধানমণ্ডি থানায় হাজির হলে পুলিশ ঢাকার মহানগর হাকিম আদালতে নিয়ে যায়। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
