২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মুরগি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

গাজীপুরের শ্রীপুরে এক মুরগি ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2014, 02:33 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

রোববার উপজেলার টেংরা সেতু সংলগ্ন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত মো. শহিদ (৪৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের বোকারশহরা এলাকার আব্দুর রহমানের ছেলে।

শ্রীপুর থানার এসআই আব্দুর রশিদ জানান, শহিদ মুরগি কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। সকালে শ্রীপুরের টেংরা সেতু সংলগ্ন রাস্তার পাশের ঢালে তার লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।

নিহতের গলায় শ্বাসরোধ করার এবং মুখ দিয়ে রক্ত পড়ার চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, “দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।”