যশোরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
যশোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করার জের ধরে সমর্থকদের পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত বাবু শ্যামনগর নওদাগা গ্রামের লিয়াকত আলীর ছেলে।
কোতোয়ালি থানার উপ পরিদর্শক এসআই জহুরুল আলম জানান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফরিদুজ্জামানকে গুলি করে হত্যার চেষ্টার মামলার আসামি ছিলেন বাবু।
শনিবার রাত ৮টার দিকে সাতমাইল বাজারে গেলে ফরিদুজ্জামান পক্ষের লোকজন তাকে ধরে পিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় বাবুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
গত ২০ নভেম্বর রাতে চুড়ামনকাটি এলাকায় বাড়ির সামনে সন্ত্রাসীদের গুলিতে জখম হন আওয়ামী লীগ নেতা ফরিদুজ্জামান।
