২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ এক জনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 09:03 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

শনিবার বিকালে নগরীর বাকলিয়ায় থানার দেওয়ান বাজার ও বাকলিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আয়মন (২০), মো. এমদাদ (২৯)। আয়মন পশ্চিম বাকলিয়া ডিসি রোডের বাসিন্দা আবুল কাশেমের ছেলে।  

বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, আয়মনের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আয়মনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে বলে জানান তিনি।

এছাড়া পাঁচ মামলার পরোয়ানাভুক্ত আসামি এমদাদকে বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।