২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে দুদিনব্যাপী চাকরি মেলা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘দ্বিতীয় সিটি ব্যাংক-আরইউসিসি জব ফেয়ার-২০১৪’ শুরু হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 08:46 PM

Updated : 22 Aug 2022, 07:59 PM

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরানো ফোকলোর চত্বরে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

রাবি ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে আয়োজিত মেলায় দেশের প্রায় ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

প্রতিষ্ঠানগুলো শনিবার সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ ও চাকরির তথ্য প্রদান করবে।

আরইউসিসির সভাপতি ইমরুল কবীর খান জানান, রোববার সেরা চাকরি প্রার্থীদের বাছাইকরণের পর সাক্ষাৎকার শেষে শিক্ষার্থীদের নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও জানান, মেলা উপলক্ষে ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ১৫টি সেমিনারের আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং রবিবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও ডিনস্ কমপ্লেক্স কনফারেন্স কক্ষে সেমিনারগুলো অনুষ্ঠিত হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন, প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক আমজাদ হোসেন এবং ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা মাজেদুল ইসলাম ও আরইউসিসির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আবদুল্লাহ শাওন।