কারাগারের মালি হলেন অসুস্থ সাঈদী
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারের মালির কাজ পেয়েছেন।
ফাইল ছবি
আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিঠে ব্যথা ও হৃদরোগ থাকায় সাঈদী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। অন্যের সহায়তা নিয়ে তাকে হাঁটতে হয়।
এজন্য মালির দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারলেও তাকে চাপ দেওয়া হচ্ছে না বলে জানান তিনি।
অসুস্থ সাঈদী কারাকক্ষে শুয়ে-বসেই সময় পার করছেন বলে জানান তিনি।
যুদ্ধাপরাধের দায়ে গত বছর ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিলে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
