২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে পুলিশের অভিযানে আটক ৪৮

নোয়াখালীতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে চলমান পুলিশের বিশেষ অভিযানের তৃতীয় দিনে ৪৮ জনকে আটক করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2014, 03:59 PM

Updated : 13 Oct 2022, 12:52 PM

জেলার পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এই ৪৮ জনকে আটক করা হয়।

এ নিয়ে বিশেষ অভিযানে গত তিনদিনে ১৬০ জনকে আটক করা হল।

তিনি বলেন, আটকরা বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি, তালিকাভুক্ত সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ ও রাজনৈতিক কর্মসূচিতে সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততায় অভিযুক্ত।

নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন দুর্গম গ্রামে আত্মগোপনে থাকা তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে গত ২৭ নভেম্বর থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার ৬৪ জনকে, দ্বিতীয় দিন শুক্রবার ৪৮ জনকে এবং তৃতীয় দিন শনিবার ৪৮ জনকে আটক করা হয়। এ সময় বেশকিছু দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অবৈধ অস্ত্র উদ্ধার ও তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজদের আইনের আওতায় এসে জনমনে  স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানান এসপি।