২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা মিলল ৪ পুলিশের কাছে, পরে প্রত্যাহার

অপেশাদার আচরণের অভিযোগে নারায়ণগঞ্জ বন্দর থানার এক উপপরিদর্শকসহ পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2014, 04:29 PM

Updated : 22 Aug 2022, 07:55 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

প্রত্যাহার করা চার জনের কাছ থেকে জব্দ করা হয়েছে ৯০০টি ইয়াবা বড়ি।

এরা হলেন- কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ, এএসআই নেয়ামতউল্লাহ, কনস্টেবল আমির হোসেন ও ইউসুফ।

জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চারজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তাদের কাছে ইয়াবা কোথা থেকে এলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

জেলা পুলিশের একটি সুত্র জানায়, এসআই মাসুদ ইয়াবা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পেয়ে সহকারী পুলিশ সুপার নারায়ণগঞ্জ (ক) অঞ্চল আজিম উল আহসানকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেন পুলিশ সুপার।

বৃহস্পতিবার রাতে আজিম উল আহসানের নেতৃত্বে একদল পুলিশ কামতাল পুলিশ ফাঁড়িতে গিয়ে ক্রেতা সেজে এস আই মাসুদের কাছ থেকে ইয়াবা কেনেন। এসময় তার কাছ থেকে ৯০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এসময় সহকারী পুলিশ সুপারের সঙ্গে অশোভন আচরণ করেন মাসুদ।