২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2014, 02:36 PM

Updated : 22 Aug 2022, 07:54 PM

মঙ্গলবার সকাল ৭টার দিকে ঝাউদিয়া গ্রামের এড়ারদা বাওড় এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার এসআই শাহিনুর রহমান জানান।

নিহত শহীদুল ইসলাম (৪৫) ওই গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজ করতেন।

এসআই শাহিনুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাওড়ের পাশে লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।   

তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কিছু জানাতে পারেনি।