লেগুনার ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত
রাজধানীর গুলিস্তানে লেগুনার ধাক্কায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
নিহতের নাম জয়নাল হোসেন (৪২)। সকালে তিনি ওই এলাকায় পরিচ্ছন্নতার কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লেগুনার ধাক্কায় জয়নাল গুরুতর আহত হন। সকাল ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে জয়নালের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
