ক্রিকেট দলকে মন্ত্রিসভার অভিনন্দন
চট্টগ্রাম টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে জয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে মুশফিকুর রহিম ও তার সতীর্থদের অভিনন্দন জানানো হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, “সফররত জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ বিশাল বিজয় অর্জন করেছে। এজন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।”
“মন্ত্রিসভা দলের খেলোয়াড়, অধিনায়ক, কর্মকর্তা, কোচ, ক্রিকেট বোর্ড, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।”
দুই বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোক
সদ্যপ্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাঈনুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও সৈয়দ মাঈনুল হোসেনের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।
