২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ৩ ইয়াবা সেবনকারীকে সাজা

সিরাজগঞ্জে তিন মাদকাসক্তকে আটকের পর এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2014, 11:36 AM

Updated : 25 Apr 2022, 04:59 PM

তারা হলেন, শহরের মুজিব সড়কের স্বর্ণ ব্যবসায়ী রবি কুমার কানুর ছেলে জয়েস কানু ওরফে নুন্না, কানু জুয়েলার্সের কর্মচারী সঞ্জিত ও এস এস রোডের নারায়ণ চন্দ্র সাহার ছেলে তপু চন্দ্র সাহা।

সদর থানার এসআই ফারুক হোসেন জানান, রোববার বিকেলের দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ গলির একটি বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় ওই তিন যুবককে আটক করা হয়।

রাত ১০টার পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন প্রত্যেককে ১ মাস করে কারাদণ্ড দেন।

পরে রাতেই তাদের জেলা কারাগারে পাঠানো হয়।